বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ

মাদ্রাসা শিক্ষার গুণগত মান বাড়ানো এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে জেলার অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম।

সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, মাদ্রাসা ব্যবস্থাপনা পরিষদের সদস্য, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে প্রতিষ্ঠানটির শিক্ষার গুণগত মান আরও উন্নত করা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

একই সঙ্গে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে জেলার একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সে বিষয়েও অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।

সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ