বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ফাহিমা খানম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ওসি মুহাম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে ফাহিমা খানমকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চন্দ্রখলা এলাকার মৃত সোহাগ খাঁনের মেয়ে।

সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ