বি পি নিউজ ২৪

জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ না

প্রকাশ : ১১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ না
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে নিজেকে সংগঠনের পদধারী নেতা হিসেবে উপস্থাপনের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় যুবদল। এ ঘটনায় সংগঠনের অভ্যন্তরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় যুবদল জানিয়েছে, কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে কোনো ব্যক্তি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটিতে কোনো পদে নেই এবং সংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্কও নেই।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জোসেফ বিভিন্ন জায়গায় নিজেকে মহানগর যুবদলের বর্তমান কমিটির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন—এমন তথ্য তাদের নজরে এসেছে। তবে আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বাধীন ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে তার কোনো নাম নেই।

এ অবস্থায় তার যেকোনো বক্তব্য, কর্মকাণ্ড বা সাংগঠনিক পরিচয়ের দায়ভার যুবদল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, জোসেফ মহানগর যুবদলের নাম ব্যবহার করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তার অনুসারীদের মাধ্যমে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড স্থাপন করেছেন। পাশাপাশি নিজেকে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে প্রচারের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ একাধিক কর্মসূচিতে জানিয়েছেন, ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির বাইরে কেউ যুবদলের নাম ব্যবহার করতে পারবে না। একই সঙ্গে সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম বা চাঁদাবাজির অভিযোগ উঠলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

কেন্দ্রীয় যুবদলের এই অবস্থানের ফলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক পরিচয় নিয়ে চলমান বিভ্রান্তি অনেকটাই পরিষ্কার হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১২ জুন ২০২৬

জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ না

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ