বি পি নিউজ ২৪

নান্নু মুন্সী ফিরলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে

প্রকাশ : ১১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নান্নু মুন্সী ফিরলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে
ছবি : নান্নু মুন্সী

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন বিভিন্ন ইসলামী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর আবারও পুরোনো দলে ফিরলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান নান্নু মুন্সী। তিনি পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।

নান্নু মুন্সী এক সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর হিসেবেও সংগঠনিক দায়িত্বে ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক কর্মকালে তিনি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন। বিশেষ করে কথিত অনৈসলামিক কার্যকলাপের বিরুদ্ধে জনমত গঠন এবং আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি ফিলিস্তিনসহ বিভিন্ন মুসলিম দেশের ওপর চলমান সহিংসতা ও আগ্রাসনের প্রতিবাদেও তিনি নানা কর্মসূচিতে অংশ নেন।

রাজনীতির শুরুটা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে। পরবর্তীতে তিনি খেলাফত আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হলেও সেই সময়েও আদর্শিক সম্পর্ক বজায় রেখেছেন বলে জানান তিনি।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে খেলাফত আন্দোলনের ‘বটগাছ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইসলামী আন্দোলনে ফিরে আসার বিষয়ে নান্নু মুন্সী বলেন, তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এই দল থেকেই এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যই তার মূল অনুপ্রেরণা। দলের নেতৃত্ব ও কর্মীদের আহ্বান ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তিনি পুনরায় দলে যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, ব্যক্তিস্বার্থ নয়, বরং ইসলামের আদর্শ ও জনগণের কল্যাণই তার রাজনীতির মূল উদ্দেশ্য। দেশ ও মানুষের সেবায় ভবিষ্যতেও তিনি সক্রিয়ভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১২ জুন ২০২৬

নান্নু মুন্সী ফিরলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ