নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) উপজেলার জালকুড়ি কড়ই এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম মো. শরীফ হোসেন (৩০)। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এবং জালকুড়ি নাইতারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শরীফ হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিয়মিত মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন