বি পি নিউজ ২৪

পশ্চিম দেওভোগ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শনে সাখাওয়াত হোসেন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পশ্চিম দেওভোগ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শনে সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পশ্চিম দেওভোগ এনসিসি–এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

পরিদর্শনকালে তিনি সেন্টারে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে রোগীরা ডায়ালাইসিস সেন্টারে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, সে বিষয়েও জানতে চান তিনি।

এ সময় রোগীদের যথাযথ চিকিৎসা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিটি করপোরেশনের প্রশাসক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম দেওভোগ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শনে সাখাওয়াত হোসেন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পশ্চিম দেওভোগ এনসিসি–এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

পরিদর্শনকালে তিনি সেন্টারে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে রোগীরা ডায়ালাইসিস সেন্টারে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, সে বিষয়েও জানতে চান তিনি।

এ সময় রোগীদের যথাযথ চিকিৎসা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিটি করপোরেশনের প্রশাসক।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ