বি পি নিউজ ২৪

৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযান

৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার উদ্যোগে ফতুল্লায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট অংশ নেয়।

ফতুল্লা রেললাইন এলাকা থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। পরিচ্ছন্নতার কাজে কাব স্কাউটদের অংশগ্রহণের মধ্য দিয়ে পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ছাড়াও স্কাউটসের সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্বও তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ