বি পি নিউজ ২৪

আর্কাইভ দেখুন

কাশীপুর চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়নে জেলা পরিষদের সহায়তা

কাশীপুর চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়নে জেলা পরিষদের সহায়তা

কাশীপুরের চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়নে প্রকল্প অনুমোদনপত্র হস্তান্তরনারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়ন কার্যক্রমে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদের উন্নয়ন ও সাউন্ড সিস্টেম স্থাপনের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিষদের অনুমোদিত প্রকল্পের অনুমোদনপত্র মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ আনুষ্ঠানিকভাবে চৌধুরীগাঁও হাজী জামে মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে প্রকল্প অনুমোদনপত্র তুলে দেন।এ প্রকল্পের আওতায় মসজিদের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের পাশাপাশি সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মসজিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং মুসল্লিদের বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।জেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে সহায়তা দেওয়ার অংশ হিসেবেই এ প্রকল্প অনুমোদন করা হয়েছে।অনুমোদনপত্র হস্তান্তরের সময় মসজিদ কমিটির সদস্যরা জেলা পরিষদ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে।


জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আড়াইহাজার উপজেলা জাতীয় ছাত্রশক্তি

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আড়াইহাজার উপজেলা জাতীয় ছাত্রশক্তি

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আড়াইহাজার উপজেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে তারা জুলাই জাদুঘর, সামরিক জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু সংগ্রহশালা ঘুরে দেখেন।শিক্ষার্থীদের এই পরিদর্শন কার্যক্রমে সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল আল আমিন।আয়োজকরা জানান, কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ইতিহাস, ঐতিহ্য ও দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই সংবর্ধনার পর এ পরিদর্শন কর্মসূচি আয়োজন করা হয়। 


গুম-হয়রানির অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি চান আব্দুল্লাহ আল আমিন

গুম-হয়রানির অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি চান আব্দুল্লাহ আল আমিন

গুম-হয়রানি নয়, অভিযোগের ন্যায়সংগত বিচার নিশ্চিত করতে হবে: আব্দুল্লাহ আল আমিনঅপরাধের অভিযোগ উঠলে আইনানুগ প্রক্রিয়ায় ন্যায়সংগত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, গুম, হয়রানি কিংবা ভুক্তভোগীকেই দায়ী করার মাধ্যমে বিচারপ্রক্রিয়ার বিকল্প তৈরি করা গ্রহণযোগ্য নয়।বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এসআরবি, গুম ও সাইবার আইন: মানবাধিকার লঙ্ঘনের সম্মিলিত আয়োজন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।আলোচনায় আব্দুল্লাহ আল আমিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা, গুমের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সাইবার আইনের অপব্যবহার বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেন তিনি।তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে প্রচলিত আইনের আওতায় স্বচ্ছ ও ন্যায়সংগত বিচার করতে হবে। আইন প্রয়োগের নামে গুম, হয়রানি বা ভিকটিম ব্লেমিংয়ের মতো কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য হতে পারে না।মানবাধিকার লঙ্ঘনের অতীত চর্চা থেকে বেরিয়ে এসে গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা।গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নাগরিক অধিকার সুরক্ষায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, নাগরিকের অধিকার নিশ্চিত করতে আইনের শাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি কার্যকর থাকা প্রয়োজন।আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এবি পার্টির সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভয়েস অব রিফর্মের উদ্যোক্তা ফাহিম মাশরুর, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে রাজপথে নারায়ণগঞ্জ বিএনপি, নেতৃত্বে টিপু

আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে রাজপথে নারায়ণগঞ্জ বিএনপি, নেতৃত্বে টিপু

নারায়ণগঞ্জ শহরে বিএনপির মিছিল, নেতৃত্বে টিপুনিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নারায়ণগঞ্জ শহরে মিছিল করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।মিছিলটির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। মিছিল শেষে তিনি বক্তব্য দেন।বক্তব্যে টিপু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।এ সময় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। তাঁরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেন।কর্মসূচি থেকে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


শুভকে হত্যার আগে হোসিয়ারি সমিতির অফিসে পরিকল্পনা হয়: ডিবি

শুভকে হত্যার আগে হোসিয়ারি সমিতির অফিসে পরিকল্পনা হয়: ডিবি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শুভ চন্দ্র দাস ওরফে মো. বিল্লাল (৩০) হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্তসংশ্লিষ্টদের দাবি, মামলার সন্দেহভাজন কয়েকজন আসামির দেওয়া তথ্য অনুযায়ী মিশনপাড়ার হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারের অফিসে শুভকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে ওই কমিউনিটি সেন্টারকে ঘিরে বিভিন্ন তথ্য যাচাই করছে ডিবি। হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে সন্দেহ করা একটি মোটরসাইকেলও সেখানকার প্রাঙ্গণ থেকে জব্দ করা হয়েছে। এছাড়া মামলায় ব্যবহৃত অস্ত্রটি রামকৃষ্ণ মিশনের সামনের সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গত ৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে চাষাঢ়ার হকার্স মার্কেটের পেছনের একটি গলিতে গুলিতে নিহত হন শুভ চন্দ্র দাস। এ ঘটনায় তাঁর বাবা হরি চন্দ্র দাস নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।ডিবি সূত্রের ভাষ্য, তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা কয়েকজনের ওই কমিউনিটি সেন্টারে নিয়মিত যাতায়াতের তথ্য পাওয়া যায়। পাশাপাশি স্থানীয় কয়েকজন বিএনপি নেতার আশ্রয়ে আসামিরা মাদক ব্যবসা পরিচালনা করতেন—এমন অভিযোগও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে ডিবি। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আরও জানান, শুভ নিজেও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। মাদক বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডিবি।এদিকে, মামলার আরেক আসামি সাকিব সরকার দিমুন ওরফে ধীমনকে (২৩) বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর শিলমান্দী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফতুল্লার হাজীগঞ্জ এলাকার নাদির সরকারের ছেলে।এর আগে এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি সুমনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ধীমনের উপস্থিতি শনাক্ত করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে ধীমন শুভ হত্যার পরিকল্পনা সম্পর্কে তথ্য দিয়েছেন বলে জানান তদন্ত কর্মকর্তা। তাঁর দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে কার কী ধরনের সম্পৃক্ততা ছিল, সে বিষয়েও তথ্য পাওয়া গেছে বলে দাবি ডিবির।তদন্ত কর্মকর্তা বলেন, আসামিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত যাচাই করে মামলার তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।


ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ২০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে নুর মসজিদ সংলগ্ন ইসমাইলের অটো গ্যারেজের পাশের বালুর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রফিক, বিপিএমের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনদের আটকের পর তাদের তল্লাশি করা হয়। এ সময় প্রায় এক হাজার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩৫), রায়হান ওরফে হিটলার (২৯), বাবু মিয়া (৩২), মামুন (৩৬) ও আবির (২০)।পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল মাসদাইর ঘোষেরবাগ, রায়হান দেওভোগ বাঁশমুলি, মামুন মধ্য রসুলপুর এবং আবির খিল মার্কেট জেলেপাড়া এলাকার বাসিন্দা। বাবু মিয়া গাইবান্ধা সদর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফতুল্লার বাঁশমুলি নুর মসজিদ এলাকায় বসবাস করেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। :::


বাসি খাবার বিক্রি ও কাগজপত্র না থাকায় বন্দরে ক্যাফে শাহ পরানকে জরিমানা

বাসি খাবার বিক্রি ও কাগজপত্র না থাকায় বন্দরে ক্যাফে শাহ পরানকে জরিমানা

বন্দরের খেয়াঘাটে ক্যাফে শাহ পরানে অভিযান, মালিককে ১৫ হাজার টাকা জরিমানাখাবার তৈরিতে স্বাস্থ্যবিধি না মানা ও হোটেল পরিচালনার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নারায়ণগঞ্জের বন্দরে ‘ক্যাফে শাহ পরান’ হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বন্দর ১ নম্বর খেয়াঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে নিয়মিত তদারকির অংশ হিসেবে বন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্যাফে শাহ পরানে গিয়ে খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে অনিয়ম দেখতে পান আদালত। প্রতিষ্ঠানটির রান্নাঘর ও আশপাশের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। একই সঙ্গে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির অভিযোগও পাওয়া যায়।অভিযানের সময় হোটেল কর্তৃপক্ষ প্রতিষ্ঠান পরিচালনার প্রয়োজনীয় বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় হোটেল মালিক ফরিদকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।পরে হোটেল কর্তৃপক্ষকে রান্নাঘরসহ পুরো প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি হোটেল পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানকালে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার একই এলাকার লাইভ বেকারী, মিঠা বেকারী ও রোজা বেকারীও পরিদর্শন করেন।এ সময় তিনি সংশ্লিষ্টদের খাদ্যপণ্যের মান বজায় রাখা, উৎপাদনের সময় যথাযথ পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং বেকারির সার্বিক পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন।


প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলামপ্রশাসনের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর নতুন পদায়ন পেয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয়। তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নতুন পদায়নের বিষয়টি জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মো. সাইফুল ইসলাম জয়কে বদলিপূর্বক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাওারের একান্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।মো. সাইফুল ইসলাম জয় প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত তরুণ কর্মকর্তাদের সংগঠন ইয়োফাস’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বেও রয়েছেন।রূপগঞ্জে ইউএনও হিসেবে দায়িত্ব পালনের পর এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের একান্ত সচিব হিসেবে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করবেন তিনি।


সুস্থ প্রজন্ম গড়তে নিরাপদ ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই: ইউএনও

সুস্থ প্রজন্ম গড়তে নিরাপদ ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই: ইউএনও

নারায়ণগঞ্জ সদরে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণশিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদরে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের খাদ্যাভ্যাসে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।প্রশিক্ষণে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা, খাদ্য দূষণের বিভিন্ন কারণ ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে খাবার সঠিকভাবে সংরক্ষণ ও প্রস্তুত করার পদ্ধতি, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং শিক্ষার্থীদের নিরাপদ খাবার গ্রহণে উৎসাহিত করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।কর্মশালায় শিক্ষকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তাদের করণীয় সম্পর্কেও ধারণা দেওয়া হয়। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে নিরাপদ ও পুষ্টিকর খাবারের অভ্যাস তৈরি করার পাশাপাশি পরিবার ও সমাজে খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও শিক্ষকদের ভূমিকা তুলে ধরা হয়।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই। শিক্ষার্থীরা যাতে ছোটবেলা থেকেই নিরাপদ খাবার গ্রহণ, খাদ্য পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হয়ে ওঠে, সে ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে তার সুফল শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার ও বৃহত্তর সমাজেও পৌঁছাবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয় নয়; একটি সচেতন, সুস্থ ও দায়িত্বশীল সমাজ গঠনের জন্যও এটি গুরুত্বপূর্ণ।এ সময় তিনি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যেও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকরা প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের মতে, শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় এর ইতিবাচক প্রভাব পড়বে। 


৬২-এর শিক্ষা আন্দোলনের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশন

৬২-এর শিক্ষা আন্দোলনের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশন

মহান শিক্ষা দিবস উপলক্ষে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনটির উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেনের সঞ্চালনায় এবং জেলা ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহার সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, কার্যকরী সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সদস্যসচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক মো. সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।শ্রদ্ধাঞ্জলি শেষে বক্তব্যে জেলা ছাত্র ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহা ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের শাসনামলে শরীফ শিক্ষা কমিশনের মাধ্যমে এমন একটি শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, যা সাধারণ মানুষের শিক্ষার সুযোগ সীমিত করে শিক্ষাকে বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যেতে চেয়েছিল।তিনি বলেন, ওই সময়ের ছাত্রসমাজ গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তোলে। আন্দোলনে মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের ফলে তৎকালীন শাসকগোষ্ঠী শিক্ষা কমিশনের সেই নীতি বাতিল করতে বাধ্য হয়।সৃজয় সাহা আরও বলেন, বর্তমান বাংলাদেশেও শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও বাণিজ্যিকীকরণের প্রবণতা দেখা যাচ্ছে। লাখো মানুষের আত্মত্যাগে অর্জিত দেশে শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য হতে পারে না; এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।তিনি ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের চেতনাকে ধারণ করে শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে বাণিজ্যমুক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সক্রিয় থাকবে বলেও উল্লেখ করেন।


নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ সদস্যসহ নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৯১

নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ সদস্যসহ নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৯১

নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ৯১ আসামি গ্রেপ্তারনারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এবং অন্যান্য অপরাধে জড়িত অভিযোগে মোট ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন, মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৬০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ২০ জন রয়েছেন। অভিযানে ইয়াবা, গাঁজা ও একটি চাকুও উদ্ধার করা হয়েছে।নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ৫ জন মাদকসেবী, ১৬৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।ফতুল্লা মডেল থানায় সবচেয়ে বেশি ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জন মাদকসেবী, ২ জন মাদক ব্যবসায়ী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য এবং ওয়ারেন্টভুক্ত ৫ জন রয়েছেন।বন্দর থানায় ৪ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার অভিযানে ৭ জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ১ সদস্য এবং অন্যান্য অপরাধে জড়িত ৪ জনসহ মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন।সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১৬ জন মাদকসেবীর পাশাপাশি একটি চাকুসহ ৩ জন ছিনতাইকারী এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোনারগাঁও থানায় ৮০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবীসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আড়াইহাজার থানায় ৩ জন মাদকসেবী ও ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।এদিকে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১০০ পুরিয়া গাঁজাসহ ৮ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশের হিসাব অনুযায়ী, নারায়ণগঞ্জের সাতটি থানা ও ডিবি পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মোট ৯১ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন, মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৬০ জন এবং অন্যান্য অপরাধে ২০ জন রয়েছেন।


রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে লাফিয়ে নিখোঁজ এক নারী

রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে লাফিয়ে নিখোঁজ এক নারী

রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নিখোঁজ নারী, উদ্ধার অভিযান চলছেনারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু এলাকায় ঘটনাটি ঘটে।ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকরামুল হক জানান, দুপুরের দিকে সেতু এলাকা থেকে ওই নারী নদীতে পড়ে নিখোঁজ হন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন নৌপুলিশকে জানালে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।উদ্ধার অভিযানের সময় নদী থেকে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে কিছু পোশাক ও কসমেটিকস সামগ্রী ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব সামগ্রী নিখোঁজ নারীর কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।সংশ্লিষ্টরা জানান, বুধবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে আবারও নদীতে তল্লাশি অভিযান শুরু করার কথা রয়েছে। পাশাপাশি নিখোঁজ নারীর পরিচয় শনাক্তের বিষয়েও কাজ করছে পুলিশ।


জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজন

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজন

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. সাখায়াত।সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. সাদিয়া ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সম্মেলনে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার প্রয়োজনীয়তা ও সচেতনতা তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ভিবা হাসান এবং মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ অনেকে উপস্থিত ছিলেন।বক্তারা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতার পাশাপাশি এইচপিভি টিকা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের মাধ্যমে এইচপিভি টিকা ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। :::


রাজনীতিতে কথায় নয়, কাজে প্রমাণ দিতে হয়: আব্দুল্লাহ আল আমিন

রাজনীতিতে কথায় নয়, কাজে প্রমাণ দিতে হয়: আব্দুল্লাহ আল আমিন

জনগণের আস্থা পুনর্গঠনে রাজনৈতিক দল ও নেতাদের প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের সামঞ্জস্য এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত ‘Celebrating the International Day of Democracy 2026’ অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।Civic Youth Bangladesh (CYB) আয়োজিত এবং বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ‘Democracy, Governance and Public Trust’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল আমিন।তিনি বলেন, গণতন্ত্রকে কেবল ভোট দেওয়ার প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে এর পূর্ণাঙ্গ চর্চা নিশ্চিত হয় না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব, স্বাধীনতা ও জবাবদিহির পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশও নিশ্চিত করা প্রয়োজন।আব্দুল্লাহ আল আমিনের বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের বাইরে থেকে কাজ করতে না পারলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা কঠিন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তব কর্মকাণ্ডে প্রতিফলিত হওয়া জরুরি।নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু নেতৃত্বে পরিবর্তন আনলেই কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন আসে না। জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা, দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের কাছে জবাবদিহি করার মধ্য দিয়েই পরিবর্তনের বাস্তব প্রতিফলন ঘটাতে হয়।তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম রাজনৈতিক বিষয়ে আগের তুলনায় বেশি সচেতন। তারা রাজনৈতিক দল ও নেতাদের বক্তব্যের পাশাপাশি তাদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করবে। ফলে জনগণের আস্থা অর্জনে রাজনৈতিক নেতৃত্বকে কথার সঙ্গে কাজের মিল রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনেওয়াজ খান চন্দন। প্যানেল আলোচনায় আরও অংশ নেন সংসদ সদস্য আজিজুল বারি হেলাল, সংসদ সদস্য মারদিয়া মমতাজ, সাবেক নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড. আব্দুল আলিম এবং ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম।


সিদ্ধিরগঞ্জের ৩ ও বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক: সাখাওয়াত

সিদ্ধিরগঞ্জের ৩ ও বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক: সাখাওয়াত

সিদ্ধিরগঞ্জের ৩ ও বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক: সাখাওয়াতনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড এবং বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ওই দুই ওয়ার্ডে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।অভিযানের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানো হয়।এ সময় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ও বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয়দের সচেতন করা হচ্ছে।সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও পরিচালনা করা হবে।


নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনাএসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিতে নারায়ণগঞ্জে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর শাখা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি আমজাদ হোসাইন রাজু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম এবং সংগঠনটির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন।এ ছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাঈদ সরোয়ার ও হাফেজ আবদুল মুমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগাতেই এ আয়োজন করা হয়েছে।


নাম নারায়ণগঞ্জের হলেও মেট্রোর শেষ স্টেশন রূপগঞ্জের তারাবোতে

নাম নারায়ণগঞ্জের হলেও মেট্রোর শেষ স্টেশন রূপগঞ্জের তারাবোতে

চাষাঢ়ায় গুলিবিদ্ধ শুভ দাসের মরদেহ উদ্ধার

চাষাঢ়ায় গুলিবিদ্ধ শুভ দাসের মরদেহ উদ্ধার

ঢাকা যাওয়ার ঝামেলা শেষ: নারায়ণগঞ্জে চালু হলো IDP অনুমোদিত IELTS কেন্দ্র

ঢাকা যাওয়ার ঝামেলা শেষ: নারায়ণগঞ্জে চালু হলো IDP অনুমোদিত IELTS কেন্দ্র

বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশ আটক

বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশ আটক

ফতুল্লায় স্বামীর প'রকীয়ার খবর জানার পর ঘুমের ঔষধ খাইয়ে স্বামীর গলা কা'ট'লেন স্ত্রী

ফতুল্লায় স্বামীর প'রকীয়ার খবর জানার পর ঘুমের ঔষধ খাইয়ে স্বামীর গলা কা'ট'লেন স্ত্রী

৬ বছরের শিশু ধর্ষণকারীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা

৬ বছরের শিশু ধর্ষণকারীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা

চাষাড়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, প্রধানমন্ত্রীর কার্যালয় পরবর্তী কার্যক্রমের নির্দেশ

চাষাড়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, প্রধানমন্ত্রীর কার্যালয় পরবর্তী কার্যক্রমের নির্দেশ

আড়াইহাজারে স্ত্রীর গলা টি'পে হ'ত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, আ'টক স্বামী

আড়াইহাজারে স্ত্রীর গলা টি'পে হ'ত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, আ'টক স্বামী

নারায়ণগঞ্জে ভবন নির্মাণে নতুন নিয়ম, বদলে যাচ্ছে নকশা অনুমোদন

নারায়ণগঞ্জে ভবন নির্মাণে নতুন নিয়ম, বদলে যাচ্ছে নকশা অনুমোদন

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

ফতুল্লায় মাদক ব্যবসার অভিযোগ, সংবাদে নাম আসায় উৎসের প্রতিবাদ

ফতুল্লায় মাদক ব্যবসার অভিযোগ, সংবাদে নাম আসায় উৎসের প্রতিবাদ

রূপগঞ্জের ৩০০ ফিটে পুলিশের চেকপোস্ট, হুইস্কি ও সামুরাইসহ আটক ৬

রূপগঞ্জের ৩০০ ফিটে পুলিশের চেকপোস্ট, হুইস্কি ও সামুরাইসহ আটক ৬

খাজা মার্কেটে নারীকে গলায় ওড়না পেচিয়ে গাছে বেঁধে রাখার অভিযোগ মামুন গংদের বিরুদ্ধে!

খাজা মার্কেটে নারীকে গলায় ওড়না পেচিয়ে গাছে বেঁধে রাখার অভিযোগ মামুন গংদের বিরুদ্ধে!

অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে শাহীন ভাইয়ের জনপ্রিয় ভট বিরিয়ানি

অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে শাহীন ভাইয়ের জনপ্রিয় ভট বিরিয়ানি

পশ্চিম মাসদাইর পাকাপুল গলি যেন ময়লার স্তুপ, দুর্গন্ধে দুর্ভোগে এলাকাবাসী

পশ্চিম মাসদাইর পাকাপুল গলি যেন ময়লার স্তুপ, দুর্গন্ধে দুর্ভোগে এলাকাবাসী

কাশীপুর চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়নে জেলা পরিষদের সহায়তা

কাশীপুর চৌধুরীগাঁও হাজী জামে মসজিদের উন্নয়নে জেলা পরিষদের সহায়তা

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আড়াইহাজার উপজেলা জাতীয় ছাত্রশক্তি

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আড়াইহাজার উপজেলা জাতীয় ছাত্রশক্তি

গুম-হয়রানির অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি চান আব্দুল্লাহ আল আমিন

গুম-হয়রানির অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি চান আব্দুল্লাহ আল আমিন

আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে রাজপথে নারায়ণগঞ্জ বিএনপি, নেতৃত্বে টিপু

আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে রাজপথে নারায়ণগঞ্জ বিএনপি, নেতৃত্বে টিপু

শুভকে হত্যার আগে হোসিয়ারি সমিতির অফিসে পরিকল্পনা হয়: ডিবি

শুভকে হত্যার আগে হোসিয়ারি সমিতির অফিসে পরিকল্পনা হয়: ডিবি