নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি গঠন নিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেছেন সংগঠনের এক নেতা। মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী রাহিক ইশতিয়াক সিকদার দাবি করেছেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীরা এখন অবহেলার শিকার হচ্ছেন।
শুক্রবার (২২ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে লেখেন, “শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আমাদের নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কর্মীদের সাথে কেন এমন অবিচার? আশা করি আপনি আপনার ত্যাগী কর্মীদের খোঁজ নিবেন ইনশাআল্লাহ।”
পোস্টে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিন নাসিরের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা, মহানগর, কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখার কমিটি হলেও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হচ্ছে না।
রাহিক ইশতিয়াক সিকদার আরও লেখেন, দলের দুঃসময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন, তারা এখন হতাশার মধ্যে হারিয়ে যেতে বসেছেন। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও পরিচয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের মনোভাব ও কষ্ট তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন বলেই সংগঠনের স্বার্থে এই বক্তব্য তুলে ধরেছেন।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন