বি পি নিউজ ২৪

৩৬ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৩ খু'ন

প্রকাশ : ২২ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৩৬ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৩ খু'ন

মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জের তিন উপজেলায় পৃথক সহিংস ঘটনায় তিনজন নিহত হয়েছেন। চাঁদাবাজি, মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ এবং মাদক সেবনে বাধা দেওয়াকে ঘিরে সংঘটিত এসব ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বুধবার (২০ মে) বিকেলে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে অটোরিকশাচালক মো. মমিনকে মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মমিন নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

স্বজনদের দাবি, স্থানীয় লাইনম্যান শাহিন প্রথমে টাকা নেওয়ার পর আবারও চাঁদা দাবি করলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাঠিচার্জে গুরুতর আহত হন মমিন। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। অভিযুক্ত শাহিন ঘটনার পর থেকেই পলাতক।

এর কয়েক ঘণ্টা পর বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও চরপাড়া এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি (৪০)।

ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলীসহ চারজনকে আটক করে।

এর আগে মঙ্গলবার বন্দরের মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. জুয়েল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অটোরিকশাচালক আমিনুল ইসলামকে (৪৮) গলা কেটে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশে গাড়িতে উঠে হামলা চালানো হয়। গুরুতর আহত আমিনুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একটির পর একটি সহিংস ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, মাদক, চাঁদাবাজি ও অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২২ মে ২০২৬

৩৬ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৩ খু'ন

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ