বি পি নিউজ ২৪

৫ আগস্টের থানা লু'ট-অ'গ্নিসংযোগ মা'মলায় বিএনপি নেতা জে'লে

প্রকাশ : ১৯ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৫ আগস্টের থানা লু'ট-অ'গ্নিসংযোগ মা'মলায় বিএনপি নেতা জে'লে

দুই বছর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনুকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) আদালত সূত্রে জানা যায়, একই ঘটনায় খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িতে হামলার মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল আড়াইহাজার থানা পুলিশ। তবে শুনানি শেষে আদালত সেই আবেদন নামঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, গত ১৫ মে আনোয়ার হোসেন অনুকে একটি বাড়িঘরে হামলা ও ২০২৪ সালের আন্দোলনের সময় থানা লুটের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে উপপরিদর্শক রিপন মৃধা বাদী হয়ে অজ্ঞাত ২৫ থেকে ৩০ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এছাড়া পরদিন খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনাতেও পৃথক মামলা হয়।

এদিকে, গত ১৩ মে উপজেলার মুকুন্দি এলাকায় চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলার অভিযোগে করা আরেক মামলায় আনোয়ার হোসেন অনু, তার স্ত্রী ও মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ ১৬ জনকে আসামি করা হয়।

ওসি মো. আলাউদ্দিন বলেন, তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় আনোয়ার হোসেনকে থানায় হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পারভীন আক্তার। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় তার স্বামী থানার পুলিশ সদস্যদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক সূত্র বলছে, নারায়ণগঞ্জ-২ আসনের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরও এ ঘটনায় প্রভাব ফেলতে পারে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২০ মে ২০২৬

৫ আগস্টের থানা লু'ট-অ'গ্নিসংযোগ মা'মলায় বিএনপি নেতা জে'লে

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ