বি পি নিউজ ২৪

আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের মুখ্যপাত্র মুফতি কাউছার আহমাদের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এনায়েতনগর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের মুখপাত্র মুফতি কাউছার আহমাদ কাসেমী। ঈদের শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে কিছু অসাধু মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধচক্রের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ সংকটের মুখে পড়বে। তাই এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

তিনি এনায়েতনগর ইউনিয়নের অভিভাবক, যুবসমাজ, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

ঈদের এই শুভক্ষণে মুফতি কাউছার আহমাদ কাসেমী সমাজে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং সকল ফিতনা, মাদক ও সন্ত্রাস থেকে সমাজকে হেফাজতের প্রার্থনা জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের মুখ্যপাত্র মুফতি কাউছার আহমাদের ঈদ শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এনায়েতনগর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের মুখপাত্র মুফতি কাউছার আহমাদ কাসেমী। ঈদের শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে কিছু অসাধু মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধচক্রের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ সংকটের মুখে পড়বে। তাই এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

তিনি এনায়েতনগর ইউনিয়নের অভিভাবক, যুবসমাজ, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

ঈদের এই শুভক্ষণে মুফতি কাউছার আহমাদ কাসেমী সমাজে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং সকল ফিতনা, মাদক ও সন্ত্রাস থেকে সমাজকে হেফাজতের প্রার্থনা জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ