বি পি নিউজ ২৪

চাষাঢ়ায় আজমেরী ওসমান সমর্থকদের স্লোগান মিছিল

প্রকাশ : ২২ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাষাঢ়ায় আজমেরী ওসমান সমর্থকদের স্লোগান মিছিল

নগরীর বিভিন্ন উপজেলা ও থানা এলাকার পর এবার নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেওয়া সবাই ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের সমর্থক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (২০ মে) মহানগর যুবলীগের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীদের মুখে লাল ও সাদা কাপড় বাঁধা ছিল। তারা আজমেরী ওসমানের ছবি সংবলিত ব্যানার এবং ছোট ছোট বাংলাদেশের পতাকা হাতে নিয়ে শহরের খাজা সুপার মার্কেট এলাকা থেকে মিছিল শুরু করেন। পরে রাইফেলস ক্লাবের সামনে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দিকে যেতে দেখা যায় তাদের।

এ সময় মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২২ মে ২০২৬

চাষাঢ়ায় আজমেরী ওসমান সমর্থকদের স্লোগান মিছিল

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

নগরীর বিভিন্ন উপজেলা ও থানা এলাকার পর এবার নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেওয়া সবাই ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের সমর্থক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (২০ মে) মহানগর যুবলীগের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীদের মুখে লাল ও সাদা কাপড় বাঁধা ছিল। তারা আজমেরী ওসমানের ছবি সংবলিত ব্যানার এবং ছোট ছোট বাংলাদেশের পতাকা হাতে নিয়ে শহরের খাজা সুপার মার্কেট এলাকা থেকে মিছিল শুরু করেন। পরে রাইফেলস ক্লাবের সামনে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দিকে যেতে দেখা যায় তাদের।

এ সময় মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ