নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
বৃহস্পতিবার (২১ মে) তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পূর্বাচল রাজস্ব সার্কেল, কায়েতপাড়া ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, ডিজিটাল সেন্টার, পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় এবং ৩৩ নং পূর্বগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সফরসূচিতে থাকা বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারি দপ্তরগুলোর সেবাদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং জনগণ যাতে দুর্নীতিমুক্ত ও সহজে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এছাড়া তিনি রূপগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন