দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আশঙ্কাজনক হারে ধর্ষণ ও হত্যাকাণ্ড বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের পাশাপাশি নারী ও শিশুদের ওপর নির্যাতন এবং ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
তিনি বলেন, রামিছা ইস্যুসহ দেশজুড়ে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা প্রমাণ করে অপরাধীদের মধ্যে আইনের ভয় নেই। মা-বোন ও শিশুরা এখন ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি।
এবিএম সিরাজুল মামুন অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনের শিথিলতা এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি রামিছা ইস্যুসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন