নারায়ণগঞ্জের গোগনগরে কৃতি ব্যক্তিত্ব ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা এবং অনুপ্রেরণামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) ‘বৃত্তের বাহিরে’-এর উদ্যোগে আয়োজিত “মেধার আলোয় আলোকিত গোগনগর” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি শিক্ষার্থীদের শুধু শিক্ষায় নয়, নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, অর্জিত জ্ঞান ও মেধাকে দেশের উন্নয়ন, সমাজের কল্যাণ এবং পরিবারের অগ্রগতিতে কাজে লাগাতে হবে।
এমপি আব্দুল্লাহ আল আমিন সমাজে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। তাঁর ভাষায়, একটি নিরাপদ, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
অনুষ্ঠানের শেষে গোগনগর ইউনিয়নের কৃতি ব্যক্তিত্ব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন