নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদ।
তিনি বলেন, জেলা প্রশাসকের প্রকাশিত এ কার্যক্রম যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং প্রকৃত জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিকে প্রশাসনের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কোনো দালালচক্র বা দুষ্কৃতিকারীদের মাধ্যমে যেন এ প্রক্রিয়া প্রভাবিত না হয়, সে বিষয়েও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।
সোহেল মাহমুদ আরও জানান, কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ইউনিয়নের ভবিষ্যৎ বিষয়ে জনগণের মতামত যথাযথভাবে তুলে ধরতে কাশীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হবে।
প্রসঙ্গত, স্থানীয় সরকার বিভাগ থেকে ১১ জুন ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংযোজন) বিধিমালা, ২০১৩-এর ধারা (৫) অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশ এবং কুতুবপুর, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের অধিকাংশ এলাকার বাসিন্দাদের নিকট থেকে মতামত ও আপত্তি আহ্বান করা হয়েছে। এ বিষয়ে নির্ধারিত ফরমে মতামত বা আপত্তি জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন